জকিগঞ্জ প্রেসক্লাবে নাজাত ফাউন্ডেশনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:১৩,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ প্রেসক্লাবে শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নাজাত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আয়োজকরা জানান, দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের জকিগঞ্জের ১১৭টি শাখা কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ৪ নভেম্বর দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, প্রধান আলোচক থাকবেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সাবেক ছাত্রনেতা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কুতুব উদ্দিন।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাজাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদ। উপস্থিত ছিলেন নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল আহমদ, পরিচালক হাফিজুর রহমান দুলু, ছাইদুর রহমান, মারুফ আহমদ শাহীন, আখলাক আহমদ, বেলাল আহমদ, আমিনুল ইসলাম, আহমদ হোসাইন প্রমুখ।
