জকিগঞ্জ প্রেসক্লাবে যা বললেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৫৬,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৯৫ বার পঠিত

নির্বাচিত হয়ে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে চাই
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলানায়তনে মতবিনিময় সভায় তিনি বলেছেন, ইসলামের বৃহৎ স্বার্থ ও ইসলামি শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। অনেক রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে সংসদে গিয়ে কথা বলতে চাই। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলে সব দলের ভুলত্রæটিসহ যেকোন ন্যায্য বিষয়ে কথা বলতে পারবো। নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো। জকিগঞ্জ-কানাইঘাটে অনেক সমস্যা বিরাজমান রয়েছে। সেগুলো সমাধানে কাজ করবো। অবাদ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন হবে বলে বিশ্বাস করি।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নার পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ সভাপতি এখলাছুর রহমান, সাবেক সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, প্রচার সম্পাদক মোর্শেদ লস্কর, দপ্তর সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, জাতীয় সংসদ হলো দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে তা সহজে সরকার ও জাতির কাছে পৌঁছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মী ও আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) এর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। অবাাধ সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে তিনি প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তিশৃঙ্খলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান। প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে দেখার আহবান জানিয়ে আসছেন। কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দুঃখে মানুষের পাশে থাকবো।
