জঙ্গিবাদের বিরুদ্ধে জকিগঞ্জে জমিয়াতুল মোদাররিছীনের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৩৩,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৬ | সংবাদটি ১১৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জকিগঞ্জে জমিয়াতুল মোদাররিছীনের মানববন্ধন ও আলোচনা সভা আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে মানববন্ধন শেষে ফাজিল সিনিয়র মাদ্রাসা হলে আলোচনা সভা শুরু হয়। সোনাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা জামিল আহমদের পরিচালনায় শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষক আব্দুর রহমান। না’তে রাসুল (সা:) পাঠ করেন ফজল আহমদ।
স্বাগত বক্তব্য দেন ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো: শিহাবুর রহমান, ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান, সুপার মাওলানা মুহিবুর রহমান, সুপার মাওলানা আব্দুস ছালাম, সুপার মাওলানা মহিউদ্দিন, সুপার মাওলানা ফারুক আহমদ, সুপার মাওলানা মাসুক আহমদ, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা আজিজুর রহমান, সুপার মাওলানা শিহাব উদ্দীন, সুপার মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সুপার মাওলানা মাওলানা আব্দুল কাদির, সহ-সুপার কুতবুল আলম, প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী ও প্রভাষক মো: আনোয়ারুল আলম প্রমূখ। বক্তারা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম কখনো সমর্থন করে না।
মানুষকে হত্যা করে বেহেস্ত পাওয়া যাবে না উল্লেখ করে বলেন শান্তি, কল্যাণ আর অগ্রগতি হচ্ছে ইসলামের সুমহান আদর্শ। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।

