জনতা ব্যাংকের ম্যানেজার জনাব মোঃ বাহার উদ্দিন এর শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপকের কৃতিত্ব অর্জন
প্রকাশিত হয়েছে : ৪:১০:০০,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৭৫ বার পঠিত

সংবাদ দাতাঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভুমিকা পালন করে জনতা ব্যাংক লিমিটেড এর ম্যানেজার জনাব মোঃ বাহার উদ্দিন ২০১৮-১৯ অর্থ বছরের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন। ২০১৮-১৯ অর্থবছরে শতভাগ (১১০%) কৃষি ঋন বিতরণ এবং বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার সব ক’টা ব্যাংকের মধ্যে সর্বোচ্চ পরিমান কৃষি ঋন বিতরণের কৃতিত্ব অর্জন করায় তিনি ২০১৮-১৯ অর্থ বছরের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন। এর স্বীকৃতি স্বরুপ তিনি গত ২৮শে জুলাই ২০১৮ ইংরেজি তারিখে অনুষ্ঠিত কৃষি ঋন কমিটির মাসিক সভায় উপজেলা কৃষি ঋন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট থেকে বেস্ট ব্রাঞ্চ ম্যানেজার এওয়ার্ড ও প্রশংসাপত্র গ্রহন করেন।
জনাব মোঃ বাহার উদ্দিন ২০১১ সালে জনতা ব্যাংকে যোগদান করেন এবং ২০১৭ সালে ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব গ্রহন করেন। ব্যাংকে যোগদানের পর থেকেই তিনি তার কর্মে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে আসছেন। উনার এই কৃতিত্বের কারণে জনতা ব্যাংক পরিবার যেভাবে গর্বিত, ঠিক তেমনিভাবে জকিগঞ্জ উপজেলাবাসীও গর্বিত। কারন উনার জন্মস্থান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
আজীবন যেন সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং মানবিকতার সাথে গ্রাহকসেবা তথা জনসেবা প্রদান করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন এবং দেশের অর্থনীতির উন্নয়নে সক্রিয় ভুমিকা রাখতে পারেন, তার জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
