ট্রেনের ধাক্কায় জকিগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া, জানাযা আজ সোমবার
প্রকাশিত হয়েছে : ৭:৪১:৪৫,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৮৭ বার পঠিত

ট্রেনের ধাক্কায় জকিগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া, জানাযা সোমবার সকাল
জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার আব্দুশ শহীদ (৪৫) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত ট্রেন আব্দুশ শহীদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহত আব্দুশ শহীদ জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তবে এ সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না বলে অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম জানান কোন অভিযোগ দেওয়া হচ্ছে না। সেহেতু মো. আব্দুস শহীদের মরদেহের ময়না তদন্ত ছাড়াই দাফন করা হবে।
মরহুমের জানাযা আগামীকাল সোমবার সকাল ১০ টার সময় স্থানীয় খলাছড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযায় সকলের উপস্থিতি ও দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার আব্দুশ শহীদের মৃত্যুর খবরে পুরো এলাকায় গভীর শোকের বাতাস বইছে।
