দক্ষিণ সুরমা প্রেসক্লাবে তাজুল বাঙালি’ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৫:২৭:২৪,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সংবাদ সংস্থা বিএনএস এর সিলেট ব্যুরো প্রধান, প্রবীণ সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি’র স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাব আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিল গত ১২ মে রোববার বিকালে স্টেশন রোডস্থ মুসাফির রেস্টুরেন্ট-২ এ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফিক আহমদ শফি’র পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, বর্তমান সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ ও কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক সভাপতি আজমল খান, বর্তমান সহ সভাপতি মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম উল্লাস, সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, মোঃ দুলাল হোসেন, দারা হাসান পলাশ, জাবেদ আহমদ, ফয়সল আহমদ রানা, খায়রুল আমীন রাফসান প্রমুখ।
পরে মরহুম সাংবাদিক তাজুল ইসলাম বাঙালির রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।
শোকসভায় বক্তারা বলেন, মরহুম তাজুল ইসলাম বাঙালি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তিনি জীবদ্দশায় নিঃস্বার্থ ভাবে দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করে গেছেন। তাকে হারিয়ে সিলেটের সাংবাদিকগণ শোকাহত। তার এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা তার আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে কাজ করার আহবান জানান।
