দি টেইল অফ ইন্ডিয়া ও চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের উদ্যোগে ফ্রি স্কুল মিল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:০৮:০১,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৯৬ বার পঠিত

গত ২৪/১২/২০২০ ইং তাং বৃহস্পতিবার ইংল্যান্ডের লন্ডন শহরের টাওয়ারহ্যামলেটস কাউন্সিলে ডকলেন্ড এলাকায় অবস্থিত বাংলাদেশী ও ইন্ডিয়ান রেষ্টুরেন্ট দি টেইল অফ ইন্ডিয়া এবং চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের উদ্যোগে ফ্রি স্কুল মিল বিতরণ করেছে ৷ এই রেষ্টুরেন্টের মালিক, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি ও চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের আহমদ লস্কর জানান এর আগের হলি ডে ও লক ডাউনের সময় তাঁর ব্যক্তি গত, রেষ্টুরেন্টের ও সংগঠনের উদ্যোগে এ দেশে ও বাংলাদেশে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগীতা করেছেন বর্তমানে করছেন ও আগামীতে ও করার কর্মসূচী আছে ৷ বিশেষ করে হাসপাতালে খাদ্য বিতরণে সবার কাছে প্রশংসনীয় হয়ছেন ৷ তিনি জানান ইনশাআল্লাহ তাঁর এই সমস্ত কর্মসূচী অব্যাহত থাকবে ৷ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ৷
