দুই টাকায় ঈদের খাদ্য দেবে ‘দা হেল্পিং উইং’
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৫৬,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৪ বার পঠিত
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আবারো সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দা হেল্পিং উইং’।
গত রমজানে দুই টাকায় ইফতার এবং ঈদুল ফিতরে দুই টাকায় ঈদবস্ত্র বিতরণের পর এবার ঈদুল আযহাতেও দুই টাকায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মানবতার সেবায় এগিয়ে আসা এ সংগঠনটি।
আগামী ১৩ অথবা ১৪ আগস্ট সংগঠনটি নগরীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করবে। তবে এখনো নির্দিষ্ট স্থান এবং দিন-তারিখ ঠিক করা হয়নি।
গরীব ও অসহায়দের বিতরণ করা খাদ্য সামগ্রীতে থাকবে- গরুর মাংসের সাথে চাল, ডাল এবং মশলাপাতি। শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই না, খাদ্য সামগ্রী সনাতন ধর্মাবলম্বীদের জন্যও। শুধু গরুর মাংসের জায়গায় তাদেরকে একটি করে মোরগ দেয়া হবে।
দুঃস্থদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবাইকে তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে ‘দা হেল্পিং উইং’ সংশ্লিষ্টরা। সার্বিক যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৭১১ ৩৭৯৩৩৪।
