নগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:১৩:৩৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৮১৩ বার পঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দসহ অন্যরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন এম এ ই সার্ভিসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক আহসান হাবীব ।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিনা বেগম,শিক রুনা বেগম,রিপা বেগম,মঈন উদ্দিন।শিার্থীদের হাতে বছরের প্রথম দিন নতুন পাঠ্য বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীন মুরব্বী জালাল আহমদ, কালিগঞ্জ বাজারের ব্যাবসায়ী আব্দুল মনাফ,সমাজকর্মী আব্দুস সাত্তার মছনু,লুৎফুর রহমান ,আব্দুর রাজ্জাক ও আলী হায়দার প্রমুখ।

