- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- যেভাবে গ্রেফতার জকিগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামি
যেভাবে গ্রেফতার জকিগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামি
প্রকাশিত হয়েছে : ২:৫৬:১৫,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
নোয়াখালী থেকে জকিগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামি গ্রেফতাজকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে হোটেল ব্যবসায়ী আবুল হোসেন লিচু (৪২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত জাকারিয়া আহমদ (২৫), মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অত্যন্ত দুর্গম নিঝুম দ্বীপ থেকে তাদেরকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ।
বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলসার গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে সওয়াব আলীর ছেলে জাকারিয়ার নেতৃত্ব মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচুকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন তার ভাগ্নের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ঐদিন রাতে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত আবুল হোসেন লিচুর স্ত্রী শারমিন আক্তার সুমি (২৬)। পুলিশ তাৎক্ষণিক এজাহারভূক্ত আসামি চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম উল্লেখ করেন, নিহত আবুল হোসেন লিচুর সঙ্গে গ্রেফতারকৃত আসামিদের জায়গা জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে আসামিরা ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিলে ভিকটিম জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় না করে বাড়িতে অবস্থান করছিলেন। একই দিন দুপুরে আসামিরা আবার তার বাড়িতে আসে এবং চার বছরের ছোট ছেলেকে পেয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয়। লিচু মিয়া তার ছেলেসন্তানকে আসামিদের কবল থেকে উদ্ধার করতে গেলে গ্রেফতারকৃত ও এজাহারে উল্লেখিত অন্যান্য আসামিদের সহযোগিতায় ব্যবসায়ী আবুল হোসেন লিচুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বুধবার ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অত্যন্ত দুর্গম নিঝুম দ্বীপ থেকে প্রধান অভিযুক্ত মঙ্গলসার গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ ও জুবেল আহমদকে গ্রেফতার করেন।হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
