পুলিশ সুপারের সাথে কানাইঘাট ইউপি চেয়ারম্যানদের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ৮:২২:৫০,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৯ | সংবাদটি ২৭৪ বার পঠিত

সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন কানাইঘাট উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মঙ্গলবার বিকেল ২টার সময় পুলিশ সুপারের কার্যালয় সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিনের কাছে কানাইঘাট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তোলে ধরেন চেয়ারম্যানবৃন্দ।
এ সময় পুলিশ সুপার জনপ্রতিনিধিদের বলেন, এলাকার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি ও শান্তি সম্প্রীতি বজার রাখতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পুলিশকে সর্ব কাজে সহযোগিতা করতে হবে আপনাদের। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটের সকল থানা এলাকার অপরাধ দমন ও পুলিশের সব ধরনের সেবা জনগণের দূরগুড়ায় পৌঁছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে সাক্ষাৎকালে পুলিশ সুপার ফরিদ উদ্দিন উল্লেখ করেন। সৌজন্যে সাক্ষাৎকালে চেয়ারম্যানবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাতবাঁক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর।
