প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ
প্রকাশিত হয়েছে : ৮:১৭:০৩,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৮৩১ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কিমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।
এর আগে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

