প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব রোগীদের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৩৩,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫২ বার পঠিত

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামীলীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ এবং সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রধান দেবজিত সিনহার সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, সাংবাদিক আল আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, নুরুল ইসলাম ইছন, সায়্যিদ আহমদ সুহেদ ও সাজনা সুলতানা হক চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেগম শামসুন্নেহার মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, আওয়ামীলীগ নেতা মাসুদ আহমেদ, জাহানারা খানম মিলন, অঞ্জনা সরকার, যুবলীগ নেতা মিঠু মোহন দেব প্রমুখ।
চেক প্রাপ্তরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই গ্রামের খাদিজা বিবি পঞ্চাশ হাজার টাকা, লালাবাজার ইউনিয়ন বাহাপুর গ্রামের আম্বিয়া সুলতানা বিশ হাজার টাকা, সিলেট সদর উপজেলা দিঘলবাক গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক নুর মিয়া ত্রিশ হাজার টাকা, পাইকরাজ গ্রামের গুলভেরা বিবি পঞ্চাশ হাজার টাকা, একই উপজেলার মোঃ জমির আলী পঞ্চাশ হাজার টাকা ও মোঃ শওকত মিয়া কবির ১ লক্ষ টাকা, বিয়ানীবাজার উপজেলার বাগান গ্রামের মেহেরুন্নেছা ত্রিশ হাজার টাকা, সিটি কর্পোরেশনের ওয়েভস আবাসিক এলাকার মাফুজা বেগম ত্রিশ হাজার টাকা, সিটি কর্পোশেন চৌকিদেখী রংধনু আবাসিক এলাকার চুনু মিয়া ত্রিশ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কলবাকানী আবাসিক এলাকার হালিমা বেগম ত্রিশ হাজার টাকা, জকিগঞ্জ উপজেলার মোঃ. শফিক আহমদ চৌধুরী পঞ্চাশ হাজার টাকা, গোলাপগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের আলাউর রহমান পঞ্চাশ হাজার, গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কান্দিগাও গ্রামের লাল মিয়া পঞ্চাশ হাজার টাকা, বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামের মোঃ শাহাব উদ্দিন পঞ্চাশ হাজার টাকা ও জকিগঞ্জ উপজেলার মোঃ আব্দুল মালিক ১ লক্ষ টাকা।
বঙ্গবন্ধু সহ পরিবারের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তহবিল থেকে গরীব রোগীদের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ অতিথিবৃন্দ।
