প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি-হুইপ সেলিম উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ২:১০:২৯,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং প্রবাসীদের দাবী বাস্তবায়নে আমি সক্রিয় ভূমিকা রাখতে চাই। বিমান বন্দরে প্রবাসীরা যাতে হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে সবসময় চেষ্ঠা করি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয়গুলো সংসদে এবং সংসদের বাইরে গুরুত্বের সাথে তুলে ধরতে। তিনি প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রণালয়ের হেল্পডেস্ক অথবা প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।
তিনি আরোও বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রবাসীদের ভোটাধিকারের জন্য বার বার সংসদে প্রস্তাব করেছেন উল্লেখ করে বলেন প্রবাসীদের সকল সমস্য সমাধানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন এর প্রস্তাব সংসদে রেখেছেন যেখানে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সহায়ক হিসেবে কাজ করবে। তিনি জাতীয় সংসদে প্রবাসীদের দাবী সিলেট বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরের প্রস্তাব করবেন। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের মূলধারার রাজনীতিতে প্রতিনিধিত্ব খুবই প্রয়াজন। বৃটেনের মতো প্রবাসী বাংলাদেশীরা যাতে কানাডার বিভিন্ন রাজনৈতিক পদে নেতৃত্ব প্রদান করে সেই পরামর্শ দেন। উপস্থিত সভায় মায়ানমারে রোহিঙ্গাদের বিষয়ে দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা বিশ্ব মানবতাকেও হার মানিয়েছে। তিনি মায়ানমারে রোহিঙ্গাদের হত্যার নিন্দা প্রস্তাব করবেন বলে প্রতিশ্রæতি দেন।
তিনি আরোও বলেন, বিভিন্ন সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে কিন্তু জাতীয় পার্টির শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। জাতীয় পার্টির শাসন আমলে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা ছিল, ব্যবসা বানিজ্য ভালো ছিল, দলীয় করন-চাদাবাজী-দখলবাজী ছিল না। জাতীয় পার্টির শাসন আমলে উপজেলা পদ্বতির বাস্তবায়নের ফলে আইনের শাসন জনগন দোরগোড়ায় পৌছেছে। কেনাডা, আমেরিকা, শ্রীলংকা, বৃটেনসহ বিশ্বের উন্নত দেশের মতো ক্ষমতার বিকেন্দ্রিকরনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ৮টি প্রদেশে ভাগ করার যে প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়নের বিকল্প নেই। জাতীয় পার্টির সরকারের আমলে জাতিসংঘে প্রথম বাংলাদেশী সেনা পাঠানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহীনী জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে সেনাবাহীনী প্রেরনে বাংলাদেশের বিশ্বের মধ্যে প্রথম। জাতীয় পার্টির শাসনামলে ঔষধ নীতি বাস্তবায়নের ফলে আজ বিশ্বের ৬০টির অধিক দেশে ঔষদ রপ্তানী করে বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ মার্কিন ডলার আয় করছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গতকাল কানাডার টরন্টো শহরের মিজান কমপ্লেক্সে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি (ইনক) এর উদ্দ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি (ইনক) এর সভাপতি আখলাক হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমান তাহেরে পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্ঠা শাকিল খান, জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী, সাহিত্য সম্পাদক জালাল কবির, হবিগঞ্জ এসোসিয়েশন টরন্টো এর সভাপতি এবাদ চৌধুরী, জালালাবাদ এসাসিয়েশন টরন্টো এর সভাপতি মিজান চৌধুরী, সহ-সভাপতি খুশনুর রশীদ চৌধুরী, সোহেল ইবনে ইউসুফ, জালাল কবির, আব্দুল হামিদ, এমাদ হোসেন, আব্দুস সামাদ নজরুল, সাহাব উদ্দিন, মস্তাক আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল গফফার, আছাদ উদ্দিন প্রমুখ।

