প্রার্থীতা ফিরে পেয়েছেন ফয়জুল মনির চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:১৬,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৬১৬ বার পঠিত
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মনির চৌধুরী প্রার্থীতা ফিরে পেয়েছেন ।
২ ডিসেম্বর হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম. কাজী এমদাদুল ইসলাম । রিটার্নিং কর্মকর্তার ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ফয়জুল মনির চৌধুরী ।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) আপিলের শুনানী শেষে নির্বাচন কমিশনার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় ।
