ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৯:২০:৪৩,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিত

ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ধুপড়ি হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তেরাকুড়ি গ্রামের মৃত হাজী তজমুল আলীর পুত্র জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের মছকন্দ আলীর পুত্র রাজন মিয়া (২৮) ও একই উপজেলার একই গ্রামের আব্দুল মন্নানের পুত্র আনোয়ার হোসেন (৪২)।
জানা গেছে, ওই তিন কৃষক সকালে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক সরেজমিনে গিয়ে নিহতদের দেখে জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।
