বারহাল স্টুডেন্ট ডেভলাপমেন্ট ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১:৪০:০৫,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬ | সংবাদটি ১১৩৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: শিক্ষার প্রসার, জ্ঞানের পরিধি, ও ছাত্র/ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে উদ্ধুদ্ধ করতে বারহাল স্টুডেন্ট ডেভলাপমেন্ট ক্লাবের আয়োজনে সাধারণজ্ঞান প্রতিযোগিতা শেষে গতকাল বিকেল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার সমূহ বিজয়ীদের হাতে হস্তান্তর করা হয়। আলোচনা সভায় বারহাল ইউ/পি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান চৌধুরী সাহেবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইসফাক আযীম রাহাতের সাবলীল উপস্থাপনায় শুরুতে ক্বারী সাইফুর রহমান এর কোরান তেলাওয়াত ও স্টুডেন্ট ডেভলাপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ রুমেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক লুকু, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, পৌর কাউন্সিলর সাহাব উদ্দীন তাপাদার শাকিল, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, বারহাল ইউ/পি আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এমডি মাসুদ, বারহাল ইউ/পি এর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজনু মিয়া, জকিগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি আফসার শিমুল, যুগ্ম সম্পাদক জামিল আহমদ, শাহগলি আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাংবাদিক সাইফুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শামিম আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক নুরুল আমিন সুলতান, বারহাল ইউ/পি সেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক ফয়সল আহমদ, অনলাইন একটিভেট এম কে আই ডালিম, সুলতানপুর ইউ/পি ছাত্রলীগের সাবেক আহবায়ক ছামাদ আহমদ, মানিকপুর ইউ/পি ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তফা উদ্দীন, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহসভাপতি কামিল আহমদ তাপাদার, রতনগঞ্জ ইউনিট ছাত্রলীগ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান। এছাড়া আরো উপস্থিত ও বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি আতিক হাসান, সহ-সভাপতি তানভীর আহমদ, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক শাহান আহমদ, অর্থ সম্পাদক শামসুর রহমান রিমন, আরিফ আহমদ, বারহাল ইউ/পি যুবলীগ নেতা সুজন আহমদ, হোসেন আহমদ, জীবান আহমদ, ফাহাদ আহমদ, সুমন আহমদ, তানভির আহমদ, ফরহাদ, মুরাদ, স্বপন, আবিদুর রহমান লিটন, রব্বানী, সাবেল, মারজান, সুমন, শাকিল, ইমরান প্রমূখ। উল্লেখ্য যে উক্ত সাধারণজ্ঞান প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বুশরা আক্তার শাম্মি, ২য় স্থান অর্জন করেন বারহাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আনযুম চৌধুরী, ৩য় স্থান অর্জন করেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র লিমন আহমদ।
বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সৌজন্যে ও বারহাল স্টুডেন্ট ডেভলাপমেন্ট ক্লাবের আয়োজনে সাধারণজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

