নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে আজ বৃহস্পতিবার আসছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দীন আহমেদ। জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।