মরহুম আনিছের রুহের মাগফেরাত কামনা ও নগদ টাকা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:০৮,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১৭১৮ বার পঠিত
জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পল্লী বিদ্যুতের শ্রমিক বি-বাড়িয়া্র মো: আনিছুর রহমানের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা কালিগঞ্জ বাজার জামে মসজিদ ও উত্তর মোহাম্মাদপুর জামে মসজিদে মিলাদ মাহফিল,দোয়াঁ ও শিরণীর আয়োজন করা হয়। শিরণীর আয়োজন করেন মোহাম্মদপুর গ্রামের পক্ষে ছালাম আহমদ,হেলাল আহমদ,সালাউদ্দিন আহমদ,মোঃহুমায়ুন রশীদ(রিফাত), নেজাম উদ্দিন,সুহেল আহমদ,আব্দুল বাছিত,রুহেল,শাজু,সাহান,মনজুর,সাকিব,বাহার,সিহাব,ছাদ উদ্দিন সহ আরো অনেকে।
এদিকে কালিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাজুল ইসলাম,জয়নাল উদ্দিন,বাপ্পন, লিমন,ছায়াদ,জাকারিয়া আহমদ প্রমুখ। মিলাদ মাহফিল শেষে দোয়াঁ করেন হযরত মাওলানা মোঃ শরিফ আহমদ ইমাম ও খতিব উত্তর মোহাম্মদপুর জামে মসজিদ। কালিগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দোয়াঁ করেন হযরত মাওলানা ক্বারী মোঃআজিজুর রাহমান। পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে নগদ ৫হাজার টাকা মরহুমের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

