বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:২৭:২৬,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (৩০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার জলঢুপ পাহাড়িয়া বহর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার জোনাল অফিসে কর্মরত ছিলেন।
জানা গেছে, লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়া বহর এলাকায় বিদ্যুৎর একটি খুঁটিতে কাজ করছিলেন বিদ্যুৎ কর্মী আরিফ। কাজের সময় একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিদ্যুতে জড়িয়ে পড়েন তিনি। গুরুত্বর অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট যুবককে গুরুত্ব অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
