বেতন থেকে ১০% কর্তনের প্রতিবাদে সিলেটে মাধ্যমিক শিক্ষকদের মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:২১:২৭,অপরাহ্ন ০১ মে ২০১৯ | সংবাদটি ৩৬৫ বার পঠিত

আবিদ হাসান,
বেসরকারি শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন সহ মোট ১০% কর্তনের প্রতিবাদে সিলেট জেলা পরিষদের সামনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা। শাখা সভাপতি মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, জেলা সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আজির উদ্দীন সহ কেন্দ্রীয় ও স্হানীয় শিক্ষক নেতারা । মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ ।
