ব্যাপক আয়োজনে কবি কালাম আজাদ সাহিত্য উৎসব সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৫০:১০,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫০৯ বার পঠিত

ব্যাপক আয়োজনে সিলেটে দুইদিন ব্যাপী কবি কালাম আজাদ উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার নগরের মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদে সমাপনী অধিবেশ সম্পন্ন হয়।
শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী।
সমাপনী অধিবেশনে আয়োজক সংগঠন জালালাবাদ কবি ফোরামের সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আসাদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণেল সৈয়দ আলী আহমদ, কবি ইমরুজ সুহেল, বাউল আবদুল করিমের ছেলে নুর জালাল, ভারত থেকে আগত কবি অগ্নি শিখা প্রমুখ।
এর আগে প্রথমদিন (শুক্রবার) সাহিত্য উৎসবে প্রধার অতিথির বক্তব্য রাখেন একুশে প্রদকপ্রাপ্ত কবি আছাদ চৌধুরী, জাতিসত্তারকবি নুরুল হুদা, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কবি মুসা আল হাফিজ, বিশিষ্ট সমাজসেবক ফয়সল আহমদ চৌধুরী, ক্রীড়ানুরাগী মহি উদ্দীন সেলিম প্রমুখ।
পুরো অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধ হাজার কবি-সাহিত্যিকরা অংশ নেন।
