ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত, নিহত ৭৬
প্রকাশিত হয়েছে : ২:০৪:২৪,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৬৮৭ বার পঠিত
কলম্বিয়ার মেডেলিন শহরের কাছের এক পার্বত্য এলাকায় ৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে ৭৬ জন। বিমানটিতে ব্রাজিলের শীর্ষ স্থানীয় একটি ফুটবল দলের সদস্য ছিল।
মঙ্গলবার পুলিশ কমান্ডার জোসে গেরারদো আসেভেদো জানান, প্রাথমিকভাবে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু এদের একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ভাড়া করা এই বিমানে চাপেকোয়েন্স রিয়েল ফুটবল দলের সদস্যদের বহন করা হচ্ছিল। বিমানটি বলিভিয়া থেকে ভাড়া করা হয়। সোমবার রাতে এটি বিধ্বস্ত হয়।
ব্রাজিলের এ ফুটবল দলের মেডেলিন দল আটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলার কথা ছিল।
বুধবার এ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতো। তবে এখন তা স্থগিত করা হয়েছে। এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাব ভিত্তিক প্রতিযোগিতা।
সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, খেলার ‘সকল কার্যক্রম’ স্থগিত করা হয়েছে।

