মহান বিজয় দিবসে জকিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
জকিগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবসে জকিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না ও নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার।