মহান বিজয় দিবস উপলক্ষ্যে জকিগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১:১৮:১০,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৪৭১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালন করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলিলুর রহমান, জুলকারনাইন লস্কর ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন প্রমূখ। সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

