রক্তাঙ্গন সিলেট এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:২৭:১৯,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
সিলেটের স্বেচ্ছায় রক্তদানকারী একটি সম্পূর্ণ সেচ্ছাসেবী সংগঠন, রক্তাঙ্গন সামাজিক সংগঠন,সিলেট’র পক্ষ থেকে হযরত শাহ্জালাল (রা:) মাজার গেইটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গত ২রা আগষ্ট শুক্রবার সকাল ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত তিনটি বুথের মাধ্যমে বিনামূল্যে ব্লাড গ্রুপ চেক করা হয়। এতে প্রায় চারশত লোক ফ্রিতে জেনে নিয়েছেন তাদের রক্তের গ্রুপ। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি এইচ.এন.ইমরান,সংগঠনের ইন্সট্রাকটর,জান্নাতুল রেশমা রুমা, প্রতিষ্টাতা সদস্য ইমরান আহমদ তাপাদার,আফজন হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও শাকিল মাজহার রনি,সহ সাংগঠনিক সম্পাদক আবূ সুফিয়ান মোয়াবিয়া,প্রচার সম্পাদক মো: জামিল আহমদ,তথ্য বিষয়ক সম্পাদক সুহেল আহমেদ,প্রকাশনা সম্পাদক মো: আবু বক্কর চৌথুরী লিটন,সদস্য গোলাম এহিয়া চৌধুরী,মিজানুর রহমান, আহমেদ শাহ্ তামিম,আলমগীর আলম,ইয়াসমিন সুলতানা মধু,মো: রইছ উদ্দিন,কামাল হুসাইন, অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ সহ সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র দায়িত্বশীলবৃন্দ।
প্রোগ্রাম শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন, উপস্থিত সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সকলের সহযোগিতায় এটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামীতে এভাবে সকলেই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
