রেবেকা জাহান রোজীর দ্বিতীয় গল্পগ্রন্থ এর মোড়ক উন্মোচন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৪:১৩:৩৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৩৮ বার পঠিত

সাইফুর রহমানঃজকিগঞ্জ থেকে ২৯শে মার্চ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বইমেল মঞ্চে মীম প্রকাশনীর আয়োজনে গল্পকার ও সংগঠক রোটারিয়ান রেবেকা জাহান রোজীর দ্বিতীয় গল্পগন্থ “স্বপ্নের ফেরিওয়াল’র প্রকাশনা, ৪০তম জন্মোৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন,সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন,কবি ও সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব।
উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন,চ্যানেল এস স্টার ২০১০ ইউ.কে এর নানা শাহ আলম। মোড়ক উন্মোচন করবেন,সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আজাদ উদ্দিন,সিলেট মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন গোলাপী। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ করেছেন মীম প্রকাশনীর প্রকাশক কামাল আহমদ।
