
অবশেষে আপন চাচা আলহাজ্ব আয়াছ আলীকে নির্যাতনকারি সেই ভাতিজা আব্দুস ছুবহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শত শত বিক্ষুব্ধ মানুষ জকিগঞ্জের কসকনকপুর ইউপি বাজার থেকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটকের বিষয়টি জকিগঞ্জ বার্তাকে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।