শনিবার গঙ্গাজলের তাফসীর মাহফিলে আসছেন বায়তুল মোকাররমের পেশ ইমাম
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:১৪,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৭৭১ বার পঠিত
সিরাতুন্নবী (সা:) উদযাপন কমিটি জকিগঞ্জের গঙ্গাজল এর উদ্যোগে আগামী শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা হতে মধ্যরাত পর্যন্ত গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জামেয়া মুন্সীবাজার মাদ্রাসার মহা পরিচালক শায়খুল হাদীস আল্লামা মুক্বাদ্দস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি এহসানুল হক জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা সাইদুর রহমান বরুণী, হযরত মাওলানা মুফতি বশিরুল হাসান ঢাকা, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, ক্বারী মাওলানা আব্দুল মতিন ফারুকী সিলেট, মাওলানা মাহমুদ হোসাইন মুহাদ্দীস। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি। বিজ্ঞপ্তি

