শাহবাগ স্কুল এন্ড কলেজে শহীদ মিনার প্রতিষ্ঠার ঘোষণা শাহ ফয়ছল চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৪৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিত

জকিগঞ্জের শাহবাগ স্কুল এন্ড কলেজে শহীদ মিনার দেয়ার ঘোষণা দিয়েছেন শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রবক্তা, লন্ডন প্রবাসী শাহ মো. ফয়ছল চৌধুরী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। গুরুত্বপূর্ণ এ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা।
