সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তথ্যকেন্দ্র এখন সিলেটে
প্রকাশিত হয়েছে : ৪:২৪:১৭,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৩৬৬ বার পঠিত

আহমদ মারুফ,
সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতাল লিমিটেডের চার হাসপাতালের তথ্য কেন্দ্রের সেবা এখন সিলেটে পাওয়া যাবে। নগরীর চৌহাট্টার মানরু শপিং সিটির লেভেল-৩ এ যাত্রা শুরু করা এ সেবা সেন্টার থেকে ভিসা জটিলতা, চিকিৎসার খরচ-সময়কাল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, যাতায়াত-থাকার ব্যবস্থাসহ সেখানকার চিকিৎসা সেবার সঠিক তথ্য মিলবে।
মঙ্গলবার বিকেলে নগরীর স্টার প্যাসিফিক হোটেলের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পার্কওয়ে হসপিটাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ অফিস ডিরেক্টর জাহিদ খান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সিলেটে এ তথ্যকেন্দ্রে পার্কওয়ে হসপিটাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের হেল্পলাইন চালু থাকবে ২৪ঘণ্টা। যেখানে নতুন পুরাতন সকল রোগীই তাদের সেবা নিতে যোগাযোগ করতে পারবেন। নতুন রোগীদের সেবার মধ্যে রয়েছে ডাক্তারদের পরামর্শ, চিকিৎসা সেবার নাম, হাসপাতালে কতদিন থাকতে হবে তার উত্তর। এজন্য অবশ্য রোগীকে তার পুরাতন মেডিকেলের কাগজপত্রাধি মেইলযোগে অথবা সরাসরি অফিসে এসে জমা দিতে হবে। এছাড়া এখান থেকে রোগীকে সবধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদান এবং সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, মানরু শপিং সিটির লেভেল-৩ এ যাত্রা শুরু করা তথ্যকেন্দ্রটি যোগাযোগের জন্য ২৪ঘন্টাই খোলা থাকবে। এক্ষেত্রে ০১৯৮৮৭৭৭৭১১ এবং মার্কেটিং সমন্বয়কারীর সাথে ০১৯৮৮৭৭৭৭৩৩ এবং ০১৯৮৮৭৭৭৭৪৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।
