সিনিয়র এএসপির নেতৃত্বে জকিগঞ্জে অভিযান, ৩০মোটরসাইকেল জব্ধ
প্রকাশিত হয়েছে : ১২:৫২:০১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৬ | সংবাদটি ৬২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে বড় ধরনের অভিযানের মাধ্যমে ৩০মোটরসাইকেল জব্ধ করা হয়েছে। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জকিগঞ্জ বাজার, রতনগঞ্জ, আটগ্রাম, বাবুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিলেন ওসি (তদন্ত) মো: শওকত হোসেন, এসআই গৌতম রায়সহ অনেক পুলিশ সদস্য।
সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যে সব মোটরসাইকেল অনটেস্ট রয়েছে, তাদেরকে কাগজপত্র প্রস্তুত করতে হবে।আর অন্যদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। মোটরসাইকেল মালিক যে ই হউক নিয়মের ব্যত্যয় ঘটবে না। এবং কারো মোটরসাইকেল ছাড়া যাবে না।

