সিনিয়র এএসপি জ্যোতির্ময় সরকারকে ”সেতুবন্ধন”র বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৫:০৫:১৪,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) জ্যোতির্ময় সরকারের বিদায়ী অনুষ্ঠান বুধবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে চাকুরীজীবীদের সংগঠন ”সেতুবন্ধন”। সংগঠনের সভাপতি ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল আহমদের পরিচালনায় ক্বোরআন তেলাওয়াত করেন সেতুবন্ধনের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক তৈয়বুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন রেজা। তিনি বক্তব্যে বলেন, একজন ভালো পুলিশ অফিসার হিসেবে, যে সুনাম রয়েছে, সেটি ধরে রাখতে হবে।যেখানেই দায়িত্ব পালন করবেন, সে এলাকার মানুষদের সেবা দেবেন। আপনি কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছেন, কতটুকু নিষ্টা, সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, চাইলেই সামাজিক অনুষ্ঠানে যেতে পারি না। এখানে আসতে পেরে ভালো লেগেছে। অনুষ্ঠানের আয়োজক সংগঠন সেতুবন্ধন ও বিদায়ী অতিথিকে ধন্যবাদ জানান তিনি।
বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার। তিনি বক্তব্যে বলেন, জকিগঞ্জ-বিয়ানীবাজার এই দুই থানার দীর্ঘদিন দায়িত্বে ছিলাম। সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে মানুষ সেবা পাক। নিরীহ, নির্যাতিত মানুষ ও ন্যায়ের পক্ষে সব সময় ছিলাম। সাদাকে সাদা, কালোকে কালো বলেছি। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সাধ্যমত সহযোগিতা করেছি। আমি আসার আগে সার্কেল অফিস কি অবস্থায় ছিলো? সংস্কার করে পুরো অফিসের পরিবর্তন এনেছি। যেখানেই যাই না কেনো, ন্যায়ের পক্ষে থাকবো। অন্যায়ের বিরোধীতা করবোই। অনুষ্ঠানের আয়োজক ”সেতুবন্ধন” এর ভূয়সী প্রশংসা করেন তিনি।
বক্তব্য দেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুর রহমান খান, ওসি (তদন্ত) শওকত হোসেন, উপজেলা কৃষি অফিসার বিজয় কৃষ্ণ হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রভাষক রফিকুল ইসলাম সোহেল প্রমূখ। গান পরিবেশন করেন প্রভাষক নজরুল ইসলাম ও প্রভাষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট তুলে দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনসহ অতিথিবৃন্দ।

