সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রকাশিত হয়েছে : ১১:৫১:০১,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ২৩৯ বার পঠিত
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিকেল ৩টা ২২ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নিজাম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৪৯৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের অরুণাচল রাজ্যে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত কিংবা ক্ষতির খবর কোন পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকদের মতে, ৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্পকে মাঝারি ভূমিকম্প বলে মনে করা হয়।
