সিলেটের বটেশ্বরে জালালাবাদ সংস্থার বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২১,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বটেশ্বরে ”জালালাবাদ সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় তুরিয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনসহ অন্যান্য স্থানে বৃক্ষরোপন করা হয়। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সংস্থার সদস্য জামাল আহমদ, নাসির আহমদ, সুহেল আহমদ, ডা. লিটন আহমদ, সাইফুল ইসলাম, সাহান আহমদ, আমজাদ আহমদ ও মামুন আহমদ প্রমূখ। 
সংস্থার সদস্যরা জানান, জালালাবাদ যুব সমাজকল্যাণ সংস্থা মানবিক যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, সড়কে ষ্ট্রিট লাইট স্থাপন, অভাবগ্রস্থ কন্যার বিবাহে আর্থিক সহযোগিতাসহ নানা বিষয়ে দরিদ্র মানুষকে আর্থিক সহযোগিতা করা হয়। এছাড়া সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সংস্থাটির কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।

