সিলেটে আল-খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রনে
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪১,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
সিলেট নগরীর মহাজনপট্টি এলাকার আল খাজা মার্কেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভিতরে এখনো অনেক ধোঁয়া আছে। ধোঁয়া নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস।
সিলেট ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষে দায়িত্বরত মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বুধবার (১ মে) রাত ৯টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকার আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নর্থ ইস্ট থাই এলমুনিয়াম নামের একটি ক্যামিকেল গোডাউনে আগুন লাগে। মূহুর্তে আন্ডারগ্রাউন্ডের আরো কয়েকটি গুদামে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক তিনটি ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া ১১টায় সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার যীশু তালুকদার জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন- ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এছাড়া আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ।
