সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৭:২৫:১৩,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৩৩ বার পঠিত

মুখ্য মহানগর হাকিম আদালতে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফোকাল পার্সন কাঁকন দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত সিলেটের বিচারক মো. বজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের সাথে জড়িত সবার একান্ত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির হার দ্রুত বাড়ছে। মামলার শুরু থেকেই পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানা হচ্ছে পুলিশের ল্যাব। মানুষের সেবা করার ক্ষেত্রে পুলিশের অনেক সুযোগ রয়েছে। মামলা বিচার ও নিস্পত্তিতে জড়িত সকল এজেন্সি অনেক চাপ নিয়ে কাজ করে, তারপরও সে চাপ নিয়ে কাজ সফল ও ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য এই পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আয়োজন করা হয়। তিনি ভালো কাজের জন্য সিলেটের পুলিশ সুপার, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান, কানাইঘাট ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে বিশেষ ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, বিভাগীয় বন কর্মকর্তা এস. এম সাজ্জাদ হোসেন, দুদকের সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরী, সিলেট কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেলসুপার মো. আব্দুল জলিল, অ্যাডভোকেট এপিপি জসীম উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার জাহান, জকিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিআইডি) মো. এমরান আলী পিপিএম, মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মো. কবিরুল হাসান, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. আফছার উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তর প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, কোর্ট ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন ভূঁইয়া, কানাইঘাট থানার ওসি মো. শামছুদ্দোহা, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ওবাইদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.
