সিলেট বিভাগে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি আজ
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৩৯,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
সাত দফা দাবিতে আজ সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘোরি মো: ওয়াসিম আব্বাস মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করাসহ সাত দফা দাবিতে এ তারা এ কর্মবিরতি পালন করছেন। তবে অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট গাড়ি এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান।
সিলেটের সকাল
