সীমান্তবর্তী এলাকায় একদল ফিনিক্সের মাতৃভাষা চর্চা কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ৩:০৭:১৯,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৫২৪ বার পঠিত
সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন একদল ফিনিক্স আয়োজিত মাসব্যাপী শুদ্ধ বাংলা উচ্চারণ কার্যক্রম “মাতৃভাষা চর্চা” পরিচালিত হলো সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে। আজ ১৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার পর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। একদল ফিনিক্সের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মূসার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একদল ফিনিক্সের সদস্য স্থানীয় আয়োজক জীবন পাল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জোতিষ চন্দ্র পাল, বিদ্যালয় মেজেজিং কমিটির সভাপতি ইলিয়াস আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. মাওলানা নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক সম্পদ সরকাতল্র, সিনিয়র শিক্ষক নাইমুল হক জিহাদী। তারপর, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা শুদ্ধ উচ্চারণের প্রশিক্ষণ দেন একদল ফিনিক্সের কর্মশালা বিষয়ক সম্পাদক অলি রাহমান। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও সিলেট সিটি কর্পোরেশন এর সহযোগিতায় প্রমিত বাংলা উচ্চারণ চর্চার এই আয়োজন একদল ফিনিক্স পরিচালনা করছে সিলেটের প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে।প্রকাশনা সহযোগিতায় রয়েছে চৈতন্য প্রকাশন। প্রসঙ্গত, আগামীকাল ১৪ ফেব্রুয়ারি সিটি মডেল স্কুল ও আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার টিচার্স ট্রেনিং কলেজ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ১৭ ফেব্রুয়ারি সরকারি মহিলা কলেজ ও মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে উচ্চারণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা। বিজ্ঞপ্তি

