সেই মহিলা ইউএনও হিসেবে জকিগঞ্জ আসছেন না
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৩৬,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৩০৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাহী অফিসার পদে তাসলিমা আহমদ পলি জকিগঞ্জে আসছেন না। তাকে সুনামগঞ্জের জামালগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করতে বলা হয়েছে। তার স্বামী মশিউর রহমানকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আছাদুজ্জামানের যাওয়ার কথা ছিল। অবশ্য জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামকে দিরাইয়ে বদলি করা হয়েছে।
তিনি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমাকে মঙ্গলবার দিরাইয়ে যাওয়া হতে পারে। তবে এখনো নির্দেশনা আসেনি। আমার পরিবর্তে আপাতত কেউ এখানে আসছেন না।
তাসলিমা আহমদ পলি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জকিগঞ্জ আসার কথা ছিল। কিন্তু এখন জামালগঞ্জ উপজেলায় ন্যস্ত করা হয়েছে। ভবিষ্যতে হয়তো আসতে পারেন এমনটাই জানান তিনি।

