”সেতুবন্ধন” বন্ধনের মাত্রা বেড়ে দিয়েছে, ওসির বিদায় অনুষ্ঠানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:০১,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১২০৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমিন রেজা বলেন, থানার অফিসার ইনচার্জসহ অন্যদের আনুষ্ঠানিক বিদায় দিয়ে ”সেতুবন্ধন” বন্ধনের মাত্রা বেড়ে দিয়েছে। মূলত একজন ভালো অফিসার ছিলেন মো: সফিকুর রহমান খান। তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন আদেশ হিসেবে তাকে বিদায় দিতে হবে। তবে তিনি যেখানে যাবেন, সেখানেই ভালো থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শুধু বিদায়ী অনুষ্ঠান নয়, অন্তত প্রতিমাসে একবার হলেও ”সেতুবন্ধন” সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করবে। এতে আমাদের মাঝে সুদৃঢ় বন্ধন তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের অফিসে চাকুরীজীবীদের সংগঠন জকিগঞ্জ এ্যামপ্লয়িজ সংগঠন ” সেতুবন্ধন” এর উদ্যোগে থানার ওসি মো” সফিকুর রহমান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ। সাধারণ সম্পাদক প্রভাষক বেলাল হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রভাষক রফিকুল ইসলাম সুহেল। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার বিজয় কৃষ্ণ হালদার, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান,বিদায়ী ওসি মো: সফিকুর রহমান খান, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, নবাগত ওসি মো: হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা।

