সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৫৫,অপরাহ্ন ০৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৯০ বার পঠিত
জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে বৃহস্পতিবার জকিগঞ্জের সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমদ মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন সংগঠক ও সমাজসেবক শেকিল চৌধুরী, ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত স্পীকার এম আয়াছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু প্রমূখ।

