সৌদিতে জনশক্তি রপ্তানি শুরু অক্টোবরের প্রথম সপ্তাহে
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:১০,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
অক্টোবরের প্রথম সপ্তাহে সৌদি আরবে সব খাতে জনশক্তি রপ্তানি শুরু করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বেসরকারি প্রতিষ্ঠানও পাঠাতে পারবে শ্রমিক। তবে বেসরকারি বিভিন্ন এজেন্সি সরকার নির্ধারিত খরচের কয়েকগুণ বেশি টাকা দাবি করছে বলে অভিযোগ শ্রমিকদের।
বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ওপর সাত বছরের নিষেধাজ্ঞা শেষে গত আগস্টে শ্রমবাজার খুলে দেয় সৌদি সরকার। দক্ষ, অদক্ষ এবং পেশাদার সব ধরণের শ্রমিকই এখন থেকে পাঠাতে পারবে বাংলাদেশ। আগস্টেই ১০ হাজার শ্রমিকের চাহিদা পায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগামী মাসেই এসব শ্রমিক পাঠানো শুরু হচ্ছে।
কাজের অবাধ সুযোগ থাকায় সৌদি আরবে যেতে আগ্রহী বিপুল সংখ্যক শ্রমিক। তবে অনেকের অভিযোগ, তাদের কাছ থেকে বেশি টাকা দাবি করছে বেসরকারি বিভিন্ন জনশক্তি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
ভক্সপপ
তবে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সংগঠনের সঙ্গে জড়িতরা বলছেন, কোনো এজেন্সি সরকার নির্ধারিত খরচের বেশি নিলে তার সদস্য পদ বাতিলের বিধান রয়েছে।
সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, শ্রমিক প্রতি ১ লাখ ৬৫ হাজার টাকার বেশি নেয়ার প্রমাণ পেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
