সৌদি আরবে মঙ্গলবার ঈদ
প্রকাশিত হয়েছে : ১১:১৮:২১,অপরাহ্ন ০৩ জুন ২০১৯ | সংবাদটি ৩৬৪ বার পঠিত
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে মঙ্গলবার (৪ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রাজকীয় এক ফরমানের মাধ্যমে সৌদি সরকার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। চাঁদ দেখা অনুসারে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলমানরা ২৯টি রোজা রেখেছেন।
কালেরকন্ঠ
