স্থলবন্দর হচ্ছে জকিগঞ্জসহ সিলেটের চারটি শুল্ক স্টেশন
প্রকাশিত হয়েছে : ২:১২:৪৬,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
স্থলবন্দর হচ্ছে সিলেটের চারটিসহ দেশের ছয়টি শুল্ক স্টেশন। এই শুল্ক স্টেশন গুলোকে স্থলবন্দর ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. শহীদুজ্জামান সরকারের (নওগাঁও-২) প্রশ্নের জবাবে নৗ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে আরও ৬টি স্থালবন্দরের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। বর্তমানে স্থলবন্দরের সংখ্যা ২৩টি।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী যে ৬টি শুল্ক স্টেশনকে নতুন স্থলবন্দরে উন্নীতকরণে সম্ভাব্যতা যাচাই চলছে সেগুলো হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও জকিগঞ্জ মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর, সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া এবং কুষ্টিয়া জেলার দৌলতপুরের প্রাগপুর ও কুড়িগ্রাম জেলার রৌমারী।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে চলামান স্থলবন্দরগুলো হলো- বেনাপোল (যশোর), বুড়িমারী স্থলবন্দর (লালমনির হাট), আখাউড়া স্থলবন্দর (ব্রাক্ষণবাড়িয়া), সোনামসজিদ স্থল বন্দর (চাঁপাইনবাবগঞ্জ), হিলি স্থলবন্দর (দিনাজপুর), ভোমরা স্থলবন্দর (সাতক্ষীরা), বাংলাবান্ধা স্থলবন্দর (পঞ্চগড়), বিরল স্থলবন্দর (দিনাজপুর), টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার), তামাবিল স্থলবন্দর (সিলেট), গোবড়াকুড়া-কুড়ইতলি স্থলবন্দর (ময়মনসিংহ), বিবির বাজার স্থল বন্দর (কুমিল্লা), দর্শনা স্থল বন্দর (চূয়াডাঙ্গা), বিলোনিয়া স্থল বন্দর (ফেনী), নাকুগাঁও স্থলবন্দর (শেরপুর), রামগড় স্থলবন্দর (খাগড়াছড়ি), সোনাহাট স্থলবন্দর (কুড়িগ্রাম), তেগামুখ স্থল বন্দর ( রাঙ্গামাটি), চিলাহাটি স্থল বন্দর (নীলফামারী), দৌলতগঞ্জ স্থলবন্দর (চূয়াডাঙ্গা), ধানুয়া কামালপুর স্থলবন্দর (জামালপুর), শেওলা স্থলবন্দর (সিলেট) ও বাল্লা স্থলবন্দর (হবিগঞ্জ)।

