হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে লামারগ্রাম মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৪:৩১:২৭,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ১১০৮ বার পঠিত
হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মুহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার ৩৯তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা হতে পরদিন অর্থাৎ মঙ্গলবার ফজর পর্যন্ত এ মাহফিল চলে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল গফফার পীর ছাহেব রায়পুরী। শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন ভারতের দেওবন্দের আল্লামা মুফতি আব্দুল্লাহ। বয়ান পেশ করেন মাওলানা মুশতাক আহমদ খান, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা আছার উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুমতাজ উদ্দিন, মুফতি আবুল হাসান প্রমূখ।
বরেণ্য আলেম হযরত আল্লামা মুহাম্মদ আলী রহ. ও আল্লামা আব্দুল জব্বার রহ. এর হাতে গড়া দ্বীনী প্রতিষ্ঠান লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও বিদেশের প্রখ্যাত আলেমগণ বয়ান রাখেন। মাহফিলে ভারত সহ বাংলাদেশের ঢাকা, বরিশাল, সিলেট বিভাগ থেকে রায়পুরী ছাহেবের ভক্ত মুরিদান অংশগ্রহণ করেন। পূর্ব সিলেটের সব চেয়ে বড় এ মাহফিলে প্রায় ৫০-৬০হাজার মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

