হাড়িকান্দি মাদ্রাসার সম্মেলন বৃহস্পতি-শুক্রবার; প্রস্তুত মঞ্চ-প্যান্ডেল
প্রকাশিত হয়েছে : ৩:০১:৩০,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৫৪০ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতি-শুক্রবার ২ দিনব্যাপী শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলের প্রস্তুত রয়েছে সুবিশাল মঞ্চ-প্যান্ডেল।
১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেশের খ্যতনামা ইসলামী শিল্পী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফিজদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, স্মৃতিচারণ ও আলোচনা সভা রাত ৯ টা পর্যন্ত চলবে। পরদিন ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত মাহফিল চলবে। আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মক্কা ইউনিভার্সিটির প্রফেসর ও মসজিদুল হারামের মুফতি আল্লামা শায়খ ড. আব্দুল্লাহ হামিদ সাম্বু। ওইদিন হাড়িকান্দী মাদ্রাসায় জুমআর জামাতে ইমামতিও করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন আওলাদে রাসুল (স.) ভারতের আল্লামা সাইয়্যেদ সালমান নদভী, আফ্রিকার শায়খ মুফতি মাহমুদ আদিউলা, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ দেশ-বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবিবৃন্দ।
২ দিনব্যাপী শতবার্ষিকী আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ প্রস্তুতির কথা উল্লেখ করে বিশাল এই মাহফিলকে সফল ও স্বার্থক করতে দেশবাসীর নিকট অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কমিটির সভাপতি সামছুল ইসলাম খসরু, মুহতামিম হাফিজ এনামুল হক ও নায়েবে মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান।

