২০১ পিস ইয়াবাসহ জকিগঞ্জের শরীফ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫৭,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৯ | সংবাদটি ১৩৪৯ বার পঠিত
সিলেট নগরীর উপশহর এলাকার একটি রেস্টুরেন্টের সামন থেকে ২০১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত শরীফ আহমেদ (২৭) সিলেটের জকিগঞ্জ উপজেলার ইনামতি গ্রামের আব্দুল মুতালিবের ছেলে।
শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে শরীফকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে অংশ নেয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

