২৪তীব্রতার ভূমিকম্প! মৃত্যু হবে চার কোটি মানুষের
প্রকাশিত হয়েছে : ১:৫১:৩৮,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১১৬৮ বার পঠিত
আসছে মহা ভূমিকম্প, যার তাণ্ডবে মৃত্যু হবে চার কোটি মানুষের, দ্বিখণ্ডিত হবে দুটি মহাদেশ। কোনো জ্যোতিষী নয়, এমন পূর্বাভাস দিয়েছেন এক পরমাণুবিজ্ঞানী।
যদিও এই পূর্বাভাস ওই বিজ্ঞানীর একান্ত নিজস্ব, কিন্তু সম্প্রতি বিশ্বজুড়ে যে হারে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, তাতে তাঁর কথা অনেকেইউড়িয়ে দিতে পারছে না।
পরমাণুবিজ্ঞানী মেহরান কেশে জন্মসূত্রে ইরানের বাসিন্দা। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে নেদারল্যান্ডসে ‘কেশে ফাউন্ডেশন’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান চালান। গত সেপ্টেম্বরে নিজস্ব যুক্তিতর্কের ভিত্তিতে একটি ভিডিও প্রকাশ করেন ড. কেশে। তাঁর দাবি, সম্ভবত নতুন বছরেই বিশ্বে এক ভয়াবহ মহা ভূমিকম্প ঘটতে চলেছে, যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। মহা কম্পনের জেরে সৃষ্ট একাধিক সুনামি আছড়ে পড়বে এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে, যার জেরে মৃত্যু হবে কোটি কোটি মানুষের।
কেশের মতে, মহা ভূমিকম্প প্রথম ঘটবে দক্ষিণ আমেরিকায়। কয়েকটি এলাকায় রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ২০ থেকে ২৪ পর্যন্ত হতে পারে। তিনি আরো বলেন, আগামী কয়েক মাসে চীনের উত্তরাঞ্চলে একাধিক ভূমিকম্প হবে। এর আঘাতে ধ্বংস হবে মেক্সিকো উপকূল। সূত্র : এইসময়।
