ধারাবাহিক প্রতিবেদন…….বারহাল ইউপিতে ৫প্রার্থী কে কত ভোট পেলেন
প্রকাশিত হয়েছে : ১:৪০:৪৯,অপরাহ্ন ০৫ জুন ২০১৬ | সংবাদটি ৭২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপির মধ্যে বারহাল ইউপিতে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। বারহাল ইউনিয়নে বিজয়ী হয়েছেন মোটর সাইকেল মার্কার প্রতিনিধি বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) মোস্তাক আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৫৯৭৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান, জাকির আহমদ চৌধুরী (জাপা) আনারস মার্কার প্রতিনিধি তিনি পেয়েছেন ৪০৭০ ভোট। নৌকা মার্কার প্রতিনিধি মিছবাহ জামানের প্রাপ্ত ভোট ৩১২৬, ধানের শীষ মার্কার প্রতিনিধি বুরহান উদ্দিন রনির প্রাপ্ত ভোট ৯৭০, লাঙ্গল মার্কার প্রতিনিধি আবুল কালাম আহমদ চৌধুরীর প্রাপ্ত ভো্ট ২৯৭। মোট ভোটার সংখ্যা ২০৬১৭। প্রদত্ত ভোট ১৪৭২২। বৈধ ভোট ১৪৩৯৫। উপরোক্ত তথ্য জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার।

